এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: অপরাধ
নোয়াখালীর হাতিয়ার মেঘনা উপকূলের জলদস্যু সর্দার ও ডজন দুই ডাকাতি আর খুনের মামলার আসামি বোরহান শিকদারকে (৩৩) বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ।
উপজেলার নঙ্গীয়ার চরের দরবেশ বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোরহানকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের সময় তার কাছে কোন অস্ত্র পাওয়া যায়নি।
জলদস্যু বোরহান শিকদারের বিরুদ্ধে হাতিয়া, সুবর্ণচর, ভোলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, খুনসহ ২০-২৫টি মামলা রয়েছে।
হাতিয়ায় সিক্স মার্ডার ও সেভেন মার্ডারসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বোরহান।
তিনি সুবর্ণচর (চরজব্বর) উপজেলার মৃত মফিজ দরবেশের ছেলে।
এদিকে ডাকাত ও জলদস্যু বোরহান শিকদারের গ্রেফতার হওয়ার খবর শুনে স্থানীয় নঙ্গলীয়ার চরের শত শত ভূমিহীন মানুষ আনন্দ মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন