শুক্রবার, ১ জুন, ২০১২

পাওনা আদায়ে অফিস ভাংচুর, এমডি আটক

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: অপরাধ
পাওনা আদায়ের লক্ষ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্কাই ল্যান্সারের অফিস ঘেরাও ও ভাংচুর করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। পুলিশ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খলিলুর রহমান নীলকে আটক করেছে।

শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগান থানার ধানমণ্ডি রাসেল স্কয়ার সংলগ্ন ডলফিন রোডে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা আদায়ের লক্ষ্যে স্কাই ল্যান্সারের প্রধান কার্যালয় ঘেরাও করেন। বিক্ষুব্ধ কর্মীরা একপর্যায়ে অফিসটিতে ভাংচুর চালান। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ পরে প্রতিষ্ঠানটির এমডি খলিলুর রহমান নীলকে আটক করে কলাবাগান থানায় নিয়ে আসে। কর্মীরা পরে থানায় গিয়ে পাওনা আদায়ের লক্ষ্যে লিখিত অভিযোগ দায়ের করেন।

কলাবাগান থানার ওসি জানান, কোম্পানির এমডি খলিলুর রহমান নীলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চেয়ারম্যানকে আটকে পুলিশি অভিযান চলছে। কর্মীরা এখনো থানায় আছেন। পুলিশ অভিযোগ শুনছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন