শনিবার, ২ জুন, ২০১২

জাতীয় দলের কোচ পাইবাস এখন ঢাকায় স্পোর্টস করেসপন্ডেন্ট জাতীয় দলের প্রধান কোচ পাইবাস ঢাকায় এসেছেন। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

দক্ষিণ আফ্রিকায় বসতি গড়া এই ইংলিশ কোচ ‘অন-অ্যারাইভাল’ ভিসা নিয়ে ‘ইমিগ্রেশন’ পার হন। বাংলাদেশের নতুন কোচ রোববার থেকে কাজে লেগে পড়বেন বলে জানিয়েছে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি হবে জাতীয় দলের নতুন কোচের। স্টুয়ার্ট ল’র উত্তরসূরী পাইবাস জাতীয় দল নিয়ে ১২ জুন জিম্বাবুয়ে সফরে যাবেন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য। 

পাইবাস ১৯৯৯-২০০১ ও ২০০৩ সালে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর কোন আন্তর্জাতিক দলের কোচ ছিলেন না। দক্ষিণ আফ্রিকায় তিনটি ক্লাব ও ফ্রেঞ্চাইজি দলের কোচ ছিলেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন