শনিবার, ২ জুন, ২০১২

বিএনপির মহাসমাবেশকে ঘিরে খুলনায় জরুরি সভা


১১ জুন ঢাকা মহাসমাবেশকে সামনে রেখে খুলনায় এক জরুরি সভা করেছে বিএনপি। শনিবার দুপুরে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিএনপির এ সভায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, এসএম মোর্শেদ আলম, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, অ্যাডভোকেট বজলার রহমান, রেহেনা ঈসা, ফকরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
১১ জুন ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্য মহানগর বিএনপির অন্তর্গত সব থানা ও ওয়ার্ড বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভার মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন