বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘সরকার পুলিশকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে তারা সাংবাদিকদের উপর হামলা করার সাহস পাচ্ছে।’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দেশরক্ষা আন্দোলনের এক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘দেশ ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সাংবাদিক সমাজ আজ সরকারের রোষাণল থেকে মুক্ত নয়। পুলিশ বাহিনী জনগণের বন্ধু বলা হলেও তাদের জনগণের কাছ থেকে দূরে থাকতে বলা হচ্ছে।’
মানবাধিকার ও আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ আজ গভীর এক সংকটের মধ্য দিয়ে অন্ধকারের দিকে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ঘোষণা দিয়ে আত্মভোলা এই জাতিকে একটি পরিচয় দিয়েছিলেন। এর মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তিনি সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনীতে রূপান্তর করেছিলেন।’
দেশরক্ষা আন্দোলনের সভাপতি এম সানোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য সরওয়ার আজম খান, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন