বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: রাজনীতি

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: রাজনীতি

জবি পরিসংখ্যান বিভাগে পুলিশি হামলার নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে গত বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জবি সংসদ সভাপতি ফারুক আহমেদ আবির ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে পুলিশের এই নগ্ন হামলাই প্রমাণ করে প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা অস্বীকার করতে না পেরে আন্দোলন দমনে অবৈধ বল প্রয়োগের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
বিবৃতিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পূনর্মূল্যায়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়।
তারা অবিলম্বে পুলিশি হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন