বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

চুড়ান্ত পর্বে লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: বিনোদন
‘লিভ বিউটিফুল বা সৌন্দর্যে বাঁচো’- এ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা চলতি বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা এখন পৌঁছে গেছে চুড়ান্ত পর্বে। ধাঁপের পর ধাঁপ ডিঙিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা ২০ সুন্দরীর মধ্যে চলছে এখন লড়াই। আগামী শুক্রবার থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে চুড়ান্ত পর্বের। টিভি সম্প্রচার শুরুর আগে এবারই প্রথম অনুষ্ঠিত হলো এ ধরনের প্রিমিয়ার শো।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ৩০ মে বুধবার বিকেলে অনুষ্ঠিত ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২’-এর প্রিমিয়ার শো রূপান্তরিত হয়েছিল সুন্দরীদের হাটে। আগের বছরগুলোতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন শোবিজের উল্লেখযোগ্য সংখ্যক তারকা।

প্রাথমিক অডিশন ও ন্যাশনাল সিলেকশন রাউন্ড শেষে আগামী শুক্রবার থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে এই রিয়েলিটি শোর চুড়ান্ত পর্ব। চুড়ান্ত পর্বের প্রচার শুরুর আগে ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার এ পর্যন্ত ধারণকৃত অংশ প্রদর্শণ করা হয় প্রিমিয়ার প্রদর্শনীতে। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত গুণীজনেরা।

মুনমুনের উপস্থাপনায় শুরুতেই প্রতিযোগিতার প্রেক্ষাপট ও ধারাবাহিকতা সম্পর্কে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, নব্বই দশকে একটি পাক্ষিক পত্রিকার সঙ্গে লাক্স যৌথভাবে প্রথম এ প্রতিযোগিতা শুরু করে। সে সময় প্রতিযোগীদের ছবির ভিত্তিতে লাক্স সুন্দরী নির্বাচন করা হতে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ২০০৫ সালে আধুনিক রিয়েলিটি শোর আঙ্গিকে লাক্সের সাথে এ প্রতিযোগিতায় যুক্ত হয় চ্যানেল। দিন দিন এ আয়োজনের ব্যাপকতা বাড়ছে। আমাদের শোবিজ এরই মাঝে এই ইভেন্ট থেকে পেয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পারফর্মার, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আয়োজক ইউনিলিভারের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন লাক্সের ব্রান্ড ম্যানেজার বুশরা ফয়েজ ও চ্যানেল আইয়ের পক্ষে মার্কেটিং ম্যানেজার ঈশিতা। তারা দুজনই এবারের আয়োজন আকর্ষণীয় করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২-এর চুড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বে রয়েছেন খ্যাতিমান ম্যাজিশিয়ন জুয়েল আইচ, নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমি এবং অভিনেত্রী তারিন।

ম্যাজিশিয়ন জুয়েল আইচ শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমার চেয়ে বড় ম্যাজিশিয়ন হলো এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নেওয়া ২০ প্রতিযোগী। কারণ তাদের প্রত্যেককে ৩০ সেকেন্ড করে সময় দেওয়া হয়েছিল নিজেদের সম্পর্কে  বলার জন্য। তারা এতো অল্প সময়ে নিজেদের সম্পর্কে এতো চমৎকার ধারণা দিয়েছেন যে, এটি আমার ম্যাজিকের মতো মনে হয়েছে।

তৌকীর আহমেদ বলেন, আমাদের টিভিমিডিয়ার পরিধি দিন দিন বাড়ছে। নতুন নতুন চ্যানেল আসছে। প্রয়োজন পড়ছে অনেক অনুষ্ঠানের, অনেক নাটকের। লাক্স চ্যানেল আই সুপারস্টার ইভেন্ট প্রতি বছর নতুন নতুন মেধাবী মুখ আমাদের মিডিয়ায় যুক্ত করে শিল্পী সংকট কাটাতে অগ্রণী ভূমিকা পালন করছে।

অভিনেত্রী তারিন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে সৌন্দর্যের সংজ্ঞা। রূপের পাশাপাশি গুণও এখন সমান গুরুত্বপূর্ণ। রূপে ও গুণে নিজেদের প্রমাণ করেই এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে উঠে এসেছে ২০ প্রতিযোগী। এদের মধ্য থেকে সেরা নির্বাচন করার কাজটি সত্যিই কঠিন।

Lux_intarপ্রতিযোগিতার অপর বিচারক আফসানা মিমি তার পেশাগত ব্যস্ততার কারণে প্রিমিয়ার প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন নি।

এবারের লাক্স চ্যানেল আই সুপার স্টারের চুড়ান্ত পর্বের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রিমিয়ার প্রদর্শনীতে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, এ ধরণের রিয়েলিটি শোতে কাজ করার অভিজ্ঞতা আমার এই প্রথম। নাটক নির্মাণের অভিজ্ঞতা থেকেই আমি এখানে এসেছি। চেষ্টা করছি ফিকশনের আমেজ ছাড়িয়ে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার। এবার অনুষ্ঠান ধারণ করা হচ্ছে এইচডি ফরম্যাটে। আমার জানামতে, বাংলাদেশে এতো বিশাল আয়োতনের একটি রিয়েলিটি শো এই প্রথম এইচডিতে ধারণ করা হচ্ছে। দর্শকদের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।

উল্লেখ্য, লাক্স চ্যানেল আই সুপারস্টার ইভেন্টের ২০০৫ সালের  প্রথম আয়োজন বিজয়ীর হন শানারৈ দেবী শানু। ২০০৬ সালের সুপারস্টার খেতাব বিজয়ী হন জাকিয়া বারী মম। ২০০৭ সালে সুপারস্টার খেতাব জিতেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে বিজয়ী হন চৈতি। ২০০৯ সালে মেহজাবিন ও ২০১০ সালের শিরোপা জিতে নেন রাখি। ৭ম বারের মত  এবারের আয়োজনেও বেরিয়ে আসবে ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারের সেরা সুন্দরী।

খেতাব বিজয়ীর পাশাপাশি এ ইভেন্ট থেকে বেরিয়ে আসা অনেক প্রতিযোগীই মিডিয়াতে নিজেদের স্থান করে নিয়েছেন। যাদের মধ্যে ঝলমলে ক্যারিয়ার গড়ে তুলেছেন বিন্দু, বাঁধন, মুনমুন, রাহা, আলভী, ফারিয়া, সূচনা, আমব্রিন, জয়া, উর্মি, রাহি, ইশানা, অর্ষাসহ আরও অনেকে।

প্রতিবারের মতো এবারও লাক্স-চ্যানেল আই সুপার স্টার বিজয়ী পাবেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রথম রানার আপ পাবেন নগদ ৫ লাখ টাকা। দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা। চতুর্থ থেকে ১০ম বিজয়ীদের দেয়া হবে নগদ ১ লাখ টাকা। এ ছাড়া থাকছে অভিনয়ে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন উপহার সামগ্রী।

প্রিমিয়ার শোতে এবারের ধারণকৃত কয়েকটি পর্বের পাশাপাশি আগের আয়োজনগুলোর কিছু ফুটেজ প্রদর্শন করা হয়। চ্যানেল আইতে এই রিয়েলিটি শো দেখানো হবে প্রতি শুক্র ও সোম রাত সাড়ে আটটায়।

সিআইএ নয় জঙ্গি সংশ্লিষ্টতার জন্য ডা. শাকিলের কারাদণ্ড!

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: আন্তর্জাতীক

 ওসামা বিন লাদেনকে ধরতে সিআইএ’কে সহায়তা করা নয় বরং জঙ্গি সংশ্লিষ্টতার কারণে ডা. শাকিল আফ্রিদিকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। আদালতের রায়ের নথির উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্ত‍া বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

গত সপ্তাহে খাইবার উপজাতীয় এলাকার ‌একটি আদালত ডা. শাকিলকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়।

সেময় পাকিস্তানি কর্মকর্তারা আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমকে জানায়, বিদেশি গোয়েন্দা বাহিনীকে সহায়তা করে রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার ‍অভিযোগে ডা. শাকিলের এ দণ্ড।

কিন্তু গত বুধবার বিচারের রায়ের নথি গণমাধ্যমে প্রকাশ পেলে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগে শাকিলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের কপিতে সিআইএ’র প্রতি কোনো ইঙ্গিতও করা হয়নি।

এখন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠছে। ড. শাকিলের ব্যাপারে পাকিস্তান, না কি যুক্তরাষ্ট্রই বাড়িয়ে বলল- এ প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে।

তবে বিশ্লেষকদের ধারণা, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের এ সঙ্কট মূহূর্তে পাকিস্তান সরকার হয়ত মার্কিন বিরোধী জনগণকে দেখাতে চাচ্ছে- মার্কিন গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করা সরকার কোনোভাবেই সহ্য করবে না।

রাশিয়ার নীতি সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: হিলারি

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: আন্তর্জাতীক

ঢাকা: সিরিয়ার চলমান সঙ্কটকে আরো গভীর করে তোলার জন্য রাশিয়ার কঠোর সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে সিরিয়ার পরিস্থিতি আরো ঘোলাটে করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেছেন বাশার আসাদকে সমর্থন দেওয়ার তাদের(রাশিয়া) নীতি সিরিয়াকে একটি সর্বাত্মক গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

গত সপ্তাহের হুলা হত্যাকাণ্ডের পর সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবিত কঠোর পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়া ও চীন অবস্থান নেওয়ার পরপরই হিলারি ক্লিনটন এ মন্তব্য করলেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার আবারও সর্তক করে দিয়ে বলেছেন সিরিয়ার বর্তমান পরিস্থিতি দেশটিকে একটি ভয়াবহ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। শুক্রবার সিরিয়ার হুলা গ্রামে সংঘটিত গণহত্যার প্রেক্ষিতে তিনি এ হুশিঁয়ারি ‍উচ্চারণ করেন।

সিরিয়ার বেসামরিক জনগণের ওপর সরকারি বাহিনীর অব্যাহত হামলার মুখে দেশটির সরকার বিরোধী যোদ্ধারা কফি আনানের প্রস্তাবিত যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তারা সর্তক করে দিয়ে বলেছে অবিলম্বে সিরীয় বাহিনী তাদের ব্যারাকে ফিরে না গেলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসবে।

এ প্রসঙ্গে বিরোধী যোদ্ধাদের নেতা কর্নেল কাসিম সাদ্দাদিন বলেন যদি সিরীয় বাহিনী শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্ত মোতাবেক বেসামরিক এলাকা থেকে সরে না যায় তবে তারাও আর এই চুক্তির প্রতি বাধ্য থাকবে না।

ডেনমার্ক সফরে থাকা হিলারি ক্লিনটন বৃহস্পতিবার বলেন,‘সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের পটভূমি দিন দিনই শক্তিশালী হচ্ছে। রাশিয়ানরা আমাকে বলেছে তারা সেখানে(সিরিয়া) গৃহযুদ্ধ দেখতে চায় না। কিন্তু আমি তাদের বলেছি আপনাদের নীতি গৃহযুদ্ধের আশঙ্কাকেই জোরদার করছে।’  ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অপরদিকে তুরস্কে এক সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার ক্ষমতাসীনদের কার্যক্রমে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,‘ শুধুমাত্র নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করার জন্য সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকদের পাঠানো হয়নি।’

তিনি এ সময় বলেন,‘ ধারাবাহিকভাবে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড সিরিয়াকে এমন একটি ভয়াবহ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যার ক্ষত কখনও শুকোবে না।’ এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে সিরিয়ার গত শুক্রবারের হত্যাকাণ্ডের ঘটনায় তারা একটি বিশেষ তদন্ত পরিচালনা করবে।

এ পর্যন্ত সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। গত বছরের মার্চে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামে জনগণ। 

বিশ্বের অর্ধেক মানুষের কাছে ইন্টারনেট!

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: প্রযুক্তি

বিশ্বের অর্ধেক মানুষের কাছে ইন্টারনেট!

বিশ্বের এখন সবচেয়ে দ্রতগতিতে বাড়ছে ইন্টারনেট ভক্ত। একে বিশ্লেষকেরা ইন্টারনেট ‘বুম’ বলে অভিহিতি করছেন। এ মুহূর্তে খুদে মোবাইল ইন্টারনেট পণ্য এবং ট্যাবলেট কমপিউটারের প্রভাবে আগামী ২০১৬ সালের মধ্যে ইন্টারনেট ট্রাফিকও হবে চারগুণ। সিসকো পরিচালিত গবেষণা ইনডেক্স এ তথ্য দিয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

দ্য সিসকো ভিজ্যুয়াল নেটওয়ার্কিং ইনডেক্স সূত্র মতে, আগামী ২০১৬ সালের মধ্যে ইন্টারনেট ট্রাফিক ১.৩ জেটাবাইটস ব্যান্ডউইথড ছাড়িয়ে যাবে। এখানে ১ জেটাবাইটস (১ ট্রিলিয়ন গিগাবাইটস)।

২০১১ সালে ইন্টারনেট ট্রাফিকের তুলনায় ২০১৬ সালে এটি হবে চারগুণ। সিসকো গবেষণামাধ্যম এ তথ্য জানিয়েছে। এ কারণ ভবিষ্যতে বহনযোগ্য পণ্য, স্মার্টফোন এবং অন্য সব ডিজিটাল পণ্যগুলোতে ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত হবে। তখন ইন্টারনেট বিস্ফোরণের মতো সারা বিশ্বে ছড়িয়ে যাবে।

এ প্রসঙ্গে সিসকো সহ-সভাপতি সুরাজ শেঠি জানান, আমাদের জীবনগতি প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে। এর সবচেয়ে বড় নিয়ামক ইন্টারনেট। অনলাইন নেটওয়ার্কে মাল্টিপল পণ্যের সুবাদে ভবিষ্যতে ইন্টারনেট হয়ে উঠবে অবিচ্ছেদ্য অংশ। আর এরই প্রভাব পড়বে ইন্টারনেট বিশ্বে।

ভবিষ্যতের ইন্টারনেট বিশ্বে ভিডিও ফোনকল, ট্যাবলেট পণ্যেয় চলচ্চিত্র, ওয়েবনির্ভর টিভি এবং ডেস্কটপ ভিডিও কনফারেন্সিং ব্যাপক চাহিদা তৈরি করবে। এর প্রভাবে বিপুল পরিমাণ (জেটাবাইটস) ইন্টারনেট ট্রাফিক (ব্যান্ডউইথড) প্রয়োজন হবে। নাটকীয় পরিবর্তনে এ মুহূর্তে তুলনায় ইন্টারনেট ট্রাফিকের চাহিদা চারগুণ বাড়বে।

২০১৬ সাল নাগাদ আলাদাভাবে ইন্টারনেট নেটওয়ার্ক ১ হাজার ৮৯০ কোটি সংযোগ ছাড়িয়ে যাবে। তখন প্রতিজনের জন্য গড়ে ২.৫টি ইন্টারনেট সংযোগ থাকবে। ২০১১ সালের হিসাবে এ সংখ্যা ১ হাজার ৩০ কোটি।

২০১৬ সালে শুধু যুক্তরাষ্ট্রেই ৩৪০ কোটি সংযোগের ইন্টারনেট গ্রাহক তৈরি হবে। এটি বিশ্বজনসংখ্যার ৪৫ ভাগ মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কভুক্ত করবে।

এ মুহূর্তে ২০১১ সালের হিসাবে জনপ্রতি গড়ে ৯ মেগাবিটস পার সেকেন্ড (এমবিপিএস) ইন্টারনেট সুবিধা উপভোগ করে। কিন্তু ২০১৬ সালে তা বেড়ে হবে ৩৪ এমবিপিএস। এ ছাড়াও ২০১৬ সাল নাগাদ বিশ্ব ইন্টারনেট ট্রাফিকের নেপথ্যে থাকবে ওয়াইফাই সংযোগ। সিসকো পরিচালিত গবেষণা মাধ্যম এসব তথ্যই নিশ্চিত করেছে।

এ অর্থে ২০১৬ সালে বিশ্বের অর্ধেক মানুষ ইন্টারনেট নেটওয়ার্কের আওতাভুক্ত হবে। আর গড় ইন্টারনেট ট্রাফিকের ব্র্যান্ডউইথড চারগুণে পৌঁছবে। আর বিশ্ব গিগাবাইটের হিসাব ছাড়িয়ে পৌঁছে যাবে জেটাবাইটের সুবিশাল ভুবনে।

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: আন্তর্জাতীক

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: আন্তর্জাতীক

রাশিয়ার নীতি সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: হিলারি

 সিরিয়ার চলমান সঙ্কটকে আরো গভীর করে তোলার জন্য রাশিয়ার কঠোর সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে সিরিয়ার পরিস্থিতি আরো ঘোলাটে করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেছেন বাশার আসাদকে সমর্থন দেওয়ার তাদের(রাশিয়া) নীতি সিরিয়াকে একটি সর্বাত্মক গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

গত সপ্তাহের হুলা হত্যাকাণ্ডের পর সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবিত কঠোর পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়া ও চীন অবস্থান নেওয়ার পরপরই হিলারি ক্লিনটন এ মন্তব্য করলেন। 

এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার আবারও সর্তক করে দিয়ে বলেছেন সিরিয়ার বর্তমান পরিস্থিতি দেশটিকে একটি ভয়াবহ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। শুক্রবার সিরিয়ার হুলা গ্রামে সংঘটিত গণহত্যার প্রেক্ষিতে তিনি এ হুশিঁয়ারি ‍উচ্চারণ করেন। 

সিরিয়ার বেসামরিক জনগণের ওপর সরকারি বাহিনীর অব্যাহত হামলার মুখে দেশটির সরকার বিরোধী যোদ্ধারা কফি আনানের প্রস্তাবিত যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তারা সর্তক করে দিয়ে বলেছে অবিলম্বে সিরীয় বাহিনী তাদের ব্যারাকে ফিরে না গেলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসবে।

এ প্রসঙ্গে বিরোধী যোদ্ধাদের নেতা কর্নেল কাসিম সাদ্দাদিন বলেন যদি সিরীয় বাহিনী শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্ত মোতাবেক বেসামরিক এলাকা থেকে সরে না যায় তবে তারাও আর এই চুক্তির প্রতি বাধ্য থাকবে না। 

ডেনমার্ক সফরে থাকা হিলারি ক্লিনটন বৃহস্পতিবার বলেন,‘সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের পটভূমি দিন দিনই শক্তিশালী হচ্ছে। রাশিয়ানরা আমাকে বলেছে তারা সেখানে(সিরিয়া) গৃহযুদ্ধ দেখতে চায় না। কিন্তু আমি তাদের বলেছি আপনাদের নীতি গৃহযুদ্ধের আশঙ্কাকেই জোরদার করছে।’  ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

অপরদিকে তুরস্কে এক সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার ক্ষমতাসীনদের কার্যক্রমে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,‘ শুধুমাত্র নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করার জন্য সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকদের পাঠানো হয়নি।’

তিনি এ সময় বলেন,‘ ধারাবাহিকভাবে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড সিরিয়াকে এমন একটি ভয়াবহ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে যার ক্ষত কখনও শুকোবে না।’ এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে সিরিয়ার গত শুক্রবারের হত্যাকাণ্ডের ঘটনায় তারা একটি বিশেষ তদন্ত পরিচালনা করবে।

এ পর্যন্ত সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনে প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। গত বছরের মার্চে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামে জনগণ। 

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: বিনোদন

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: বিনোদন

চুড়ান্ত পর্বে লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২

‘লিভ বিউটিফুল বা সৌন্দর্যে বাঁচো’- এ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা চলতি বছরের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা এখন পৌঁছে গেছে চুড়ান্ত পর্বে। ধাঁপের পর ধাঁপ ডিঙিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা ২০ সুন্দরীর মধ্যে চলছে এখন লড়াই। আগামী শুক্রবার থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে চুড়ান্ত পর্বের। টিভি সম্প্রচার শুরুর আগে এবারই প্রথম অনুষ্ঠিত হলো এ ধরনের প্রিমিয়ার শো।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ৩০ মে বুধবার বিকেলে অনুষ্ঠিত ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২’-এর প্রিমিয়ার শো রূপান্তরিত হয়েছিল সুন্দরীদের হাটে। আগের বছরগুলোতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা ছাড়াও এতে উপস্থিত ছিলেন শোবিজের উল্লেখযোগ্য সংখ্যক তারকা।

প্রাথমিক অডিশন ও ন্যাশনাল সিলেকশন রাউন্ড শেষে আগামী শুক্রবার থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হচ্ছে এই রিয়েলিটি শোর চুড়ান্ত পর্ব। চুড়ান্ত পর্বের প্রচার শুরুর আগে ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার এ পর্যন্ত ধারণকৃত অংশ প্রদর্শণ করা হয় প্রিমিয়ার প্রদর্শনীতে। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত গুণীজনেরা।

মুনমুনের উপস্থাপনায় শুরুতেই প্রতিযোগিতার প্রেক্ষাপট ও ধারাবাহিকতা সম্পর্কে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, নব্বই দশকে একটি পাক্ষিক পত্রিকার সঙ্গে লাক্স যৌথভাবে প্রথম এ প্রতিযোগিতা শুরু করে। সে সময় প্রতিযোগীদের ছবির ভিত্তিতে লাক্স সুন্দরী নির্বাচন করা হতে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ২০০৫ সালে আধুনিক রিয়েলিটি শোর আঙ্গিকে লাক্সের সাথে এ প্রতিযোগিতায় যুক্ত হয় চ্যানেল। দিন দিন এ আয়োজনের ব্যাপকতা বাড়ছে। আমাদের শোবিজ এরই মাঝে এই ইভেন্ট থেকে পেয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পারফর্মার, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আয়োজক ইউনিলিভারের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন লাক্সের ব্রান্ড ম্যানেজার বুশরা ফয়েজ ও চ্যানেল আইয়ের পক্ষে মার্কেটিং ম্যানেজার ঈশিতা। তারা দুজনই এবারের আয়োজন আকর্ষণীয় করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১২-এর চুড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বে রয়েছেন খ্যাতিমান ম্যাজিশিয়ন জুয়েল আইচ, নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, নির্মাতা ও অভিনেত্রী আফসানা মিমি এবং অভিনেত্রী তারিন।

ম্যাজিশিয়ন জুয়েল আইচ শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমার চেয়ে বড় ম্যাজিশিয়ন হলো এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নেওয়া ২০ প্রতিযোগী। কারণ তাদের প্রত্যেককে ৩০ সেকেন্ড করে সময় দেওয়া হয়েছিল নিজেদের সম্পর্কে  বলার জন্য। তারা এতো অল্প সময়ে নিজেদের সম্পর্কে এতো চমৎকার ধারণা দিয়েছেন যে, এটি আমার ম্যাজিকের মতো মনে হয়েছে।

তৌকীর আহমেদ বলেন, আমাদের টিভিমিডিয়ার পরিধি দিন দিন বাড়ছে। নতুন নতুন চ্যানেল আসছে। প্রয়োজন পড়ছে অনেক অনুষ্ঠানের, অনেক নাটকের। লাক্স চ্যানেল আই সুপারস্টার ইভেন্ট প্রতি বছর নতুন নতুন মেধাবী মুখ আমাদের মিডিয়ায় যুক্ত করে শিল্পী সংকট কাটাতে অগ্রণী ভূমিকা পালন করছে।

অভিনেত্রী তারিন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে সৌন্দর্যের সংজ্ঞা। রূপের পাশাপাশি গুণও এখন সমান গুরুত্বপূর্ণ। রূপে ও গুণে নিজেদের প্রমাণ করেই এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে উঠে এসেছে ২০ প্রতিযোগী। এদের মধ্য থেকে সেরা নির্বাচন করার কাজটি সত্যিই কঠিন।

Lux_intarপ্রতিযোগিতার অপর বিচারক আফসানা মিমি তার পেশাগত ব্যস্ততার কারণে প্রিমিয়ার প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন নি।

এবারের লাক্স চ্যানেল আই সুপার স্টারের চুড়ান্ত পর্বের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রিমিয়ার প্রদর্শনীতে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, এ ধরণের রিয়েলিটি শোতে কাজ করার অভিজ্ঞতা আমার এই প্রথম। নাটক নির্মাণের অভিজ্ঞতা থেকেই আমি এখানে এসেছি। চেষ্টা করছি ফিকশনের আমেজ ছাড়িয়ে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার। এবার অনুষ্ঠান ধারণ করা হচ্ছে এইচডি ফরম্যাটে। আমার জানামতে, বাংলাদেশে এতো বিশাল আয়োতনের একটি রিয়েলিটি শো এই প্রথম এইচডিতে ধারণ করা হচ্ছে। দর্শকদের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।

উল্লেখ্য, লাক্স চ্যানেল আই সুপারস্টার ইভেন্টের ২০০৫ সালের  প্রথম আয়োজন বিজয়ীর হন শানারৈ দেবী শানু। ২০০৬ সালের সুপারস্টার খেতাব বিজয়ী হন জাকিয়া বারী মম। ২০০৭ সালে সুপারস্টার খেতাব জিতেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে বিজয়ী হন চৈতি। ২০০৯ সালে মেহজাবিন ও ২০১০ সালের শিরোপা জিতে নেন রাখি। ৭ম বারের মত  এবারের আয়োজনেও বেরিয়ে আসবে ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারের সেরা সুন্দরী।

খেতাব বিজয়ীর পাশাপাশি এ ইভেন্ট থেকে বেরিয়ে আসা অনেক প্রতিযোগীই মিডিয়াতে নিজেদের স্থান করে নিয়েছেন। যাদের মধ্যে ঝলমলে ক্যারিয়ার গড়ে তুলেছেন বিন্দু, বাঁধন, মুনমুন, রাহা, আলভী, ফারিয়া, সূচনা, আমব্রিন, জয়া, উর্মি, রাহি, ইশানা, অর্ষাসহ আরও অনেকে।

প্রতিবারের মতো এবারও লাক্স-চ্যানেল আই সুপার স্টার বিজয়ী পাবেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রথম রানার আপ পাবেন নগদ ৫ লাখ টাকা। দ্বিতীয় রানার আপ পাবেন ৩ লাখ টাকা। চতুর্থ থেকে ১০ম বিজয়ীদের দেয়া হবে নগদ ১ লাখ টাকা। এ ছাড়া থাকছে অভিনয়ে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন উপহার সামগ্রী।

প্রিমিয়ার শোতে এবারের ধারণকৃত কয়েকটি পর্বের পাশাপাশি আগের আয়োজনগুলোর কিছু ফুটেজ প্রদর্শন করা হয়। চ্যানেল আইতে এই রিয়েলিটি শো দেখানো হবে প্রতি শুক্র ও সোম রাত সাড়ে আটটায়।

এই মূহুর্তের খবর ও জন দূর্ভোগ ।: রাজনীতি

জবি পরিসংখ্যান বিভাগে পুলিশি হামলার নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে গত বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জবি সংসদ সভাপতি ফারুক আহমেদ আবির ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে পুলিশের এই নগ্ন হামলাই প্রমাণ করে প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা অস্বীকার করতে না পেরে আন্দোলন দমনে অবৈধ বল প্রয়োগের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
বিবৃতিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পূনর্মূল্যায়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়।
তারা অবিলম্বে পুলিশি হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

‘সরকারের কারণে পুলিশ সাংবাদিকের উপর হামলা করার সাহস পাচ্ছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘সরকার পুলিশকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে তারা সাংবাদিকদের উপর হামলা করার সাহস পাচ্ছে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দেশরক্ষা আন্দোলনের এক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।  

মাহবুবুর রহমান বলেন, ‘দেশ ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সাংবাদিক সমাজ আজ সরকারের রোষাণল থেকে মুক্ত নয়। পুলিশ বাহিনী জনগণের বন্ধু বলা হলেও তাদের জনগণের কাছ থেকে দূরে থাকতে বলা হচ্ছে।’ 

মানবাধিকার ও আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ আজ গভীর এক সংকটের মধ্য দিয়ে অন্ধকারের দিকে যাচ্ছে।’ 

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ঘোষণা দিয়ে আত্মভোলা এই জাতিকে একটি পরিচয় দিয়েছিলেন। এর মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তিনি সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনীতে রূপান্তর করেছিলেন।’ 

দেশরক্ষা আন্দোলনের সভাপতি এম সানোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য সরওয়ার আজম খান, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। 

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

না বলা কথা

ভালোবাসার গল্প

প্রযুক্তি

অপরাধ