বছরের সেরা টাইমিং দিয়ে আবারো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন অলিম্পিক স্বর্ণ বিজয়ী অ্যাথলেট উসাইন বোল্ট। শুক্রবার রোম ডায়মন্ড লিগে ৯.৭৬ সেকেন্ড সময় নেন এই জ্যামাইকান ।
অনেক দিন ধরেই সময় ভাল যাচ্ছিলো না বেইজিং অলিম্পিকে দ্যুতি ছড়ানো বোল্টের। গত শুক্রবারও বাজে পারফর্ম দেখিয়েছেন চেক রিপাবলিকের অস্ত্রাভাতে। সেখানে ১০.০৪ সেকেন্ড নেন বিশ্বরেকর্ডধারী এই অ্যাথলেট তারকা। তবে রোম ডায়মন্ড লিগে ১০০ মিটার স্প্রিন্টে প্রতিযোগিতার রেকর্ড টাইমিং গড়ার মধ্যদিয়েই ফের নিজেকে মেলে ধরলেন ‘বিদ্যুতচমক’ খ্যাত বোল্ট।
প্রতিযোগিতায় ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী অপর জ্যামাইকান তারকা আসাফা পাওয়েল। অন্যদিকে ১০.০৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্রিস্তোফে লেমেত্রি।
অস্ত্রাভার বাজে স্মৃতিকে মন থেকে মুছে ফেলতে রোমে এসে একটু বেশিই ঘুমিয়েছিলেন বোল্ট। তিনি বলেন,‘রোমে আসার পর থেকেই আমি আগেভাগেই বিছানায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। যাতে করে ভালো বিশ্রাম ও প্রচুর ঘুম হয়। অস্ত্রাভাতে আমি ভাল ঘুমাতে পারিনি। সে কারণেই অস্ত্রাভার চেয়ে এখানে (রোম) ভাল দৌড়াতে পেরেছি।’
‘অস্ত্রাভাতে আমার বাজে পারফরমেন্সের পর অনেকেই আমার ফিরে আসার ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছিলেন। কিন্তু আমি কখনোই নিজের বিষয়ে সংশয়ে পড়িনি। নিজেকে নিয়ে সবসময়েই নির্ভার ছিলাম। যদিও এটি (রোম) আমার কাছে নিখুঁত মনে হয়নি। কিন্তু উন্নতি হয়েছে। আমি ভালোভাবেই দৌড় সম্পন্ন করতে পেরেছি। আমার গতি তুলনামূলক ভাল ছিল এবং শুরুটাও ভাল করতে পেরেছিলাম। ফর্মে ফিরতে পারায় ভাল লাগছে।’ বলেন অলিম্পিকে তিন স্বর্ণপদকজয়ী ২৫ বছরের এই অ্যাথলেট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন